June 18, 2026, 9:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

চুয়াডাঙ্গায় তিন ফসলী জমিতে রেললাইন স্থাপনের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দর্শনা থেকে মেহেরপুর পর্যন্ত প্রস্তাবিত রেললাইনের জন্য তিন ফসলী জমি নির্বাচনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। দামুড়হুদা উপজেলার কৃষিনির্ভর কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামে ‘রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রেললাইন স্থাপন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মওলা বক্স, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য জাহিদুর রহমান মুকুল, মোস্তাফিজ কচিসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, চক্রান্তকারীদের নীলনকশা মোতাবেক এলাকার পতিত জমি বাদ দিয়ে উচ্চ ফলনশীল তিন ফসলী কৃষিজমিতে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। সোজা পথ বাদ দিয়ে নতুন করে কিছু ঘোরা পথে কোমরপুর ও বাঘাডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় এলাকার হাজার হাজার হেক্টর তিন ফসলী জমি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়ার দাবি জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net