August 24, 2026, 9:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুদকের অভিযান/ যুবকের কারাদণ্ড

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জুয়েল রানা নামে এক যুবককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই অভিযান চালায় দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালতে ওই যুবকের ১ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জুয়েল রানা (৩০)পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ার আশু স্বর্ণকারের ছেলে।

কুষ্টিয়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আলমগীর হোসেন ও সহকারি উপ-পরিচালক নাছরুল্লাহ হুসাইন জানান, সদর হাসপাতাল থেকে কৌশলে সরকারি ওষুধ উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সরকারি ওষুধসহ হাতে নাতে আটক করা হয় জুয়েল রানাকে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। কৌশলে সরকারি ওষুধ উত্তোলন ও গণউপদ্রব সৃষ্টি করার অভিযোগে অভিযুক্ত যুবককে দণ্ডবিধির ২৯১ ধারায় ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net