April 24, 2026, 9:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

রাজবাড়ীর ২ শীর্ষ আ’লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাজবাড়ী/
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। ব্যবসায়ী শরিফুল ইসলাম রোববার (১ নভেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় আওয়ামী লীগের ওই দুই নেতাসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল (৪২) এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৫)।
মামলার অপর আসামিরা হলেন- নজরুল ইসলাম মণ্ডলের ভাই মোস্তফা মণ্ডল (৩৬), শাওন মণ্ডল (২৮), কাশেম আলী খা (৩৫), মাসুদ মোল্লা (২৫)।
মামলা সুত্রে জানা যায়, বানীবহ ইউনিয়নের ঘিমোড়া গ্রামের শরিফুল ইসলাম দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে নিজস্ব মালিকানাধীন জমি লিজ নিয়ে কয়লা, পাথরসহ নির্মাণ সামগ্রী ব্যবসা শুরু করার উদ্যোগ নেন। এ লক্ষে এক মাস আগে সেখানে কাজ শুরু করলে অভিযুক্তরা তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এক মাসের মধ্যে নির্ধারিত চাঁদা পরিশোধ না করলে প্রাণনাশের হুমকি ও ব্যবসা করতে দেওয়া হবে না বলে তিনি জানান। গত ৩১ অক্টোবর বেলা ১১টার দিকে আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁদার দাবিতে এক শ্রমিককে মারধর করে। বিষয়টি জানতে পেরে তিনি দ্রুত ঘটনাস্থলে যান।
তার কাছে অঅবার চাঁদা দাবি করা হয়। তিনি দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে নজরুল ইসলাম মণ্ডল ও মোহাম্মদ আলী মোল্লা তাদের কাছে থাকা পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অবশিষ্ট ৯০ হাজার টাকা সাত দিনের মধ্যে পরিশোধ করতে বলে। সেই সঙ্গে তাকে ও তার মামাকে মারধর করে আহত করে চলে যায়।
পুলিশ জানায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মণ্ডল আওয়ামী লীগ নেতা আবু হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে আছেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net