August 25, 2026, 7:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

ভার্চ্যুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে সাড়ে ৫ হাজার মামলার নিষ্পত্তি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শুরু থেকে ভার্চ্যুয়ালি সাড়ে পাঁচ হাজারের বেশি মামলার নিষ্পত্তি হয়েছে। ৪ নভেম্বর ভিডিও কনফারেন্সে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভার্চ্যুয়াল আদালতের বিষয়ে বলেন,আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি আইন ২০২০ বিচার বিভাগের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এ আইন প্রণয়নে প্রধানমন্ত্রীর প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে। ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতে শুনানিতে অংশগ্রহণের জন্য আইনজীবীদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ও স্মার্টফোন, ল্যাপটপ তথা ইন্টারনেট ঘাটতি থাকা সত্বেও বাংলাদেশের আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় এবং বিচারকদের কর্ম উদ্যমের কারণে সীমিত আকারে চলা ভার্চ্যুয়াল ব্যবস্থায় আদালতের কার্যক্রম বিচারপ্রার্থী জনগণসহ সর্বমহলে ইতিবাচক বলে পরিগণিত হয়েছে।
তিনি বলেন,ভার্চ্যুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে এবং গত বছরের তুলনায় এ বছর প্রায় ৫ হাজার মামলা হ্রাস পেয়েছে।
প্রধান বিচারপতি আরও বলেন,ভার্চ্যুয়াল পদ্ধতিতে আপিল বিভাগে দু’টি বেঞ্চ এবং হাইকোর্টে ১৬টি দ্বৈত বেঞ্চ ও ১৬টি একক বেঞ্চ বিচারকার্য পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net