April 22, 2026, 3:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

মেহেরপুরে সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে জেলা সমাজ সেবা কার্যালয়ে দুই সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালকে ঘটনা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনার পর এ কমিটি গঠন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।
বৈঠকে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, উপদেষ্টা তুহিন আরণ্য, সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ টিটো, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সম্পাদক মাহবুব চান্দু।
জেলা প্রশাসক জানান বিষয়টি সংস্থাপন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, সমাজসেবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারকে অবহিত করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
গত রবিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ঐ ২ সাংবাদিক। এ সময় তাদেরকে মারধোর করে তাদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাংচুর করা হয়। মেহেরপুর জেলা সমাজ সেবা কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ হামলার শিকার হন তারা।
হামলার শিকার সাংবাদিকেরা হলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি’র মেহেরপুর জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও অনলাইন পোর্টাল বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেন।
সাংবাদিক আবু আক্তার করণ জানান জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) আব্দুল কাদেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। যার মধ্যে রয়েছে সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, অফিসে নিজ চেয়ারে বসে সকলের সামনে ধুমপান, অফিস চলাকালীন কার্যালয়ে রুম বন্ধ করে ঘুম ইত্যাদি।
করণ জানান বেশ ক’ুদন ধরেই এ নিয়ে স্থানীয় পত্রিকা ও বিভিন্ন পোর্টালে সংবাদ পরিবেশিত হয়ে আসছিল। করণ এবং জাকির ঐ কর্মকর্তার কার্যালয়ে যান এ বিষয়ে তথ্য সংগ্রহ ও তার বক্তব্য নিতে।
করণ জানান যখন বেলা ২টার দিকে তারা ঐ কার্যালয়ে যান তখন ঐ কর্মকর্তা অফিসেই ছিলেন। তবে ভেতর থেকে রুম বন্ধ ছিল। সাংবাদিক এসেছে শুনে তিনি রুম থেকে বেড়িয়ে এসে ক্ষিপ্ত হয়ে বকাঝকা শুরু করেন। এক পর্যায়ে একটি কক্ষে নিয়ে তাদেরকে আটকে রাখা হয়। পরে ডিডি আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত গাড়ি চালক মিলনসহ বেশ কয়েকজন ঐ রুমের মধ্যেই তাদেরকে মারধর করে এবং ক্যামেরা ভাংচুর করে।
খবর পেয়ে মেহেরপুরের অন্যান্য সংবাদ কর্মীরা পুলিশের একটি দল গিয়ে ঐ দুই সাংবাদিককে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিচালক আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় উপপরিচালক আব্দুল কাদের, প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন, গাড়ি চালক মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net