June 25, 2026, 10:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

মদ ছাড়াতে হাসপাতাল থেকে রিহ্যাবে ম্যারাডোনা

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
ম্যারাডোনার বিরুদ্ধে অতিরিক্ত মদ পানের অভিযোগ নতুন কিছু নয়। যার জেরে বহুবার অসুস্থও হয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি। বহুবার আইনি জটিলতায়ও পড়তে হয়েছে। তবু মাদক নির্ভরতা কমাতে পারেননি ফুটবলের রাজপুত্র। তাই শেষমেশ তাকে রিহ্যাবে ভর্তি করার সিদ্ধান্ত নিলেন তার চিকিৎসক লুক। তিনি বলছিলেন, ‘আমাদের সবসময় তার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হচ্ছে।
মদপানের কারণে তাকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেয়া হয়নি। মদ পানের কারণে অসুস্থ হওয়ার ফলে তাতে কত বার যে হাসপাতালে যেতে হয়েছে, তার কোনো ইয়ত্তা নেই।
এবার তিনি অসুস্থ্য হন নিজের ৬০তম জন্মদিন পালনের কয়েকদিন পরই। তাড়াতাড়ি হাসপাতালে নেয়া হয় তাকে। প্রথমে শোনা গিয়েছিল, ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়েছে। তার শরীরে করোনার প্রভাবও রয়েছে। সে সব গুজব উড়িয়ে দিয়ে তার চিকিৎসক লিপোলদো লুক জানান, ম্যারাডোনার শরীরে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তিনি হৃদরোগেও আক্রান্ত হননি। তার অসুস্থতা ততটা গুরুত্বপূর্ণ নয়। আসলে বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন তিনি। তাকে গ্রাস করেছে অবসাদ। যার প্রভাব পড়ছে তার শরীরের ওপরও।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net