April 26, 2026, 4:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন

আদালতে বিচারপতি-আইনজীবীদের কালো কোট পরতেই হচ্ছে

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
মামলার শুনানিতে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরতেই হবে। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) থেকে এটা বাধ্যতামূলক করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সোমবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানির সময় ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন।
অধস্তন আদালতের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে বিচারক ও আইনজীবীরা মামলা পরিচালনার সময় ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার কামিজ ও সাদা নেকব্যান্ড/কালো টাই এবং এবং কালো কোট/শেরওয়ানি পরবেন।
এর আগে করোনা পরিস্থিতিতে জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি ছাড়া বাকি পোশাক পরতে বলা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net