April 23, 2026, 3:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর

ফেসবুক-গুগলকে গণমাধ্যমকে লভ্যাংশ দিতে নির্দেশ

সুত্র, দি গার্ডিয়ান//*/
করোনা ভাইরাস সংক্রমণের কারণে কমে যাওয়া রাজস্ব ক্ষতি পোষাতে ফেসবুক ও গুগলকে গণমাধ্যমের সঙ্গে লভ্যাংশ শেয়ারের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির ট্রেজারার জস ফ্রিডেনবার্গ এ লক্ষ্যে ইন্টারনেট দুনিয়ার দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে নীতিমালা তৈরির নির্দেশনা দিয়েছেন।
প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারও তাদের প্রতিযোগীতা ও ভোক্তা কমিশনকে গণমাধ্যম ও গুগল-ফেসবুকের মধ্যে কোড শেয়ারিংয়ের জন্য নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছে। এই নীতিমালার উদ্দেশ্য হচ্ছে, অংশীদারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার ভিত্তিতে লেনদেন চালু করা। পাশাপাশি সংবাদের উপকরণ ও ধরণের মধ্যে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হলে তা সংশোধন করা এবং সার্চ ইঞ্জিনে সংবাদ অনুসন্ধান ও তথ্য শেয়ারের কোনো বিষয় থাকলেও তাও নির্ধারণ করা। এই নীতিমালা তৈরির কাজ আগামী নভেম্বরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।
এটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সহায়ক হবে। অস্ট্রেলিয়া সরকারের যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার বলেন, এই সিদ্ধান্ত একটি সংবাদমাধ্যমগুলোর মধ্যে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরিতে সহায়ক হবে। মিডিয়া কন্টেন্ট তৈরি, সরবরাহ ও ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল প্লাটফরমগুলো মৌলিক পরিবর্তন এনেছে। তাই ডিজিটাল প্লাটফরমগুলোর উচিত এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা।

করোনাভাইরাস আক্রমণের পর রাজস্ব কমে যাওয়ায় এক ডজনের বেশি সংবাদপত্র প্রকাশ বন্ধ হয়ে অস্ট্রেলিয়ায়। টিকে থাকতে বড় বড় সংবাদমাধ্যমগুলো কর্মীদের বেতন কমিয়ে দিচ্ছে কিংবা স্থগিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net