October 15, 2026, 9:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

হরিপুরে ঝুড়ি ভাজা চুরির অভিযোগে শিশুকে মারধর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দোকান থেকে ঝুড়ি ভাজা চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী সিয়াম নামের এক শিশুকে বেধড়ক মারধর করেছে বাচ্চু নামে এক মুদি দোকানি।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে।
শিশু সিয়াম ওই এলাকার আমিরের ছেলে। মুদি দোকানি মারধরে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় ফোলা ও কালশিরা জখম হয়েছে। ফুলে গেছে চোখ সহ আশপাশের সব অংশ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ওই শিশুটির মা।
এজাহার জানা যায়, ৯ এপ্রিল শুক্রবার বেলা ১১টার দিকে সিয়াম তার ৫ বছর বয়সী ছোট ভাইকে নিয়ে ওই এলাকার মৃত মোতাই’র ছেলে বাচ্চুর দোকানে আইসক্রিম কিনতে যায়। এসময় বাচ্চু বাড়ির মধ্যে থাকার কারণে তাকে বেশ কয়েকবার ডাক দেয় সিয়াম। বাচ্চু বাড়ির মধ্যে থেকে রাগান্বিত অবস্থায় বেড়িয়ে এসে সিয়ামের চোখ বরাবর ঘুষি মারে। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে শিশু সিয়াম। এরপর ¯’ানীয়রা সিয়ামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি করে নেয়।
ঘটনা বেগতিক দেখে বাচ্চু জানায় তার দোকানে ঝুড়ি ভাজা চুরি করেছে ওই শিশু।
শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net