October 15, 2026, 9:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মামুনুল হকের পক্ষে-বিপক্ষে পোস্ট /কুষ্টিয়ায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সামাজিক যোগাযোগ ফেসবুকে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে আওয়ামী লীগের নেতাদের পক্ষে-বিপক্ষে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে দলটির দুটি দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় উভয় পক্ষ একে অপরের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদও উপজেলার জিয়ারখি গ্রামে।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির ঢাকা জানান সোমবার (১২ এপ্রিল) সকালে জিয়ারখি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি আজিজুল হক ও সাবেক সভাপতি আহসান সরদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি জানান আজিজুল হক ও আহসান সরদারের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। শনিবার আজিজুল হকের সমর্থক জিয়ারখি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম হেফাজতের নেতা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন। ওদিকে আহসান সরদারের বেশ কয়েকজন সমর্থক ওই স্ট্যাটাসে মামুনুল হকের পক্ষ নিয়ে মন্তব্য করেন। তারা শরীফুল ইসলামকে ‘নরেন্দ্র মোদির সন্তান’ বলে কটূক্তি করেন।
এর জের ধরে সোমবার সকালে জিয়ারখি বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ৩০ জন আহত হন।
আহতদের মধ্যে সাইদুল (৪০) নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরও চারজনের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।
এ বিষয়ে সংঘর্ষে জড়ানো দুপক্ষ একে-অপরকে দোষারোপ করেন।
আজিজুল হক বলেন, আহসান সরদারের লোকজন হেফাজতের নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে আমার লোকদের ওপর হামলা চালান। তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন না। জামাত থেকে এসে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আর অপর পক্ষের নেতা আহসান সরদার বলেন, হেফাজতের সমর্থক আখ্যা দিয়ে আমাদের ওপর আজিজুল হকের সমর্থকরা হামলা চালান।
ওসি শওকত কবির বলেন, আধিপত্য বিস্তারই সংঘর্ষেও মুল কারন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net