April 24, 2026, 9:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ায় রান্নাঘরে ১ মাস ধরে পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় হত্যা করে প্রায় মাসখানেক রান্নাঘরে পুঁতে রাখা এমন এক নারীর (২২) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের মোল্লাতেঘরিয়া এলাকার পূর্ব ক্যানালপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মুরাদ আলী জানান ঐ বাড়িতে এক ভাড়াটে বসবাস করতেন। স্ত্রীসহ থাকতেন।
তিনি জানান টিনশেড ওই বাড়িটি গত ১৫ জানুয়ারি আল আমিন নামে ২৪ বছর বয়সী এক যুবকের কাছে প্রতিমাসে এক হাজার টাকায় ভাড়া দেন। সেখানে তিনি তার স্ত্রী রিমিসহ বসবাস করতেন।
মুরাদ জানান আলামিন বলেছিল তার বাড়ি খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামে। তার স্ত্রী রিমির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামে। আলামিন মাছের আড়তে কাজ করতেন এবং রিমি একটা ক্লিনিকে কাজ করতেন বলে জানিয়েছিলেন তাকে।
এর মধ্যে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে আলামিন আমাকে জানায়- তার স্ত্রী রিমি মায়ের বাড়িতে গেছে। রিমির মা খুব অসুস্থ। এরপর মার্চ মাসের শেষের দিক থেকে বাড়িতে তালা দেওয়া। তাদের খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির তালা ভেঙে ফেলা হয়। এরপর পচা গন্ধ পাওয়া যায়। তারপর পুলিশ এসে গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একমাস ধরে ভাড়াটিয়ারা বাড়িতে না আসায় বৃহস্পতিবার বিকেলে ওই বাড়ির গেটের তালা ভেঙে ফেলা হয়। আশপাশের লোকজন ওই বাড়িতে গেলে রান্নাঘর থেকে পচা গন্ধ ও মাছি উড়তে দেখে মাটির নিচে কিছু আছে বলে সন্দেহ করেন। পরে বিষয়টি থানায় জানালে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে গলিত মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, মরদেহটি পচে যাওয়ায় এখনও শনাক্ত করা যাচ্ছে না আসলে এটা রিমি কিনা। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net