July 26, 2026, 5:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

করোনায় ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:  গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরও ৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ২১৮ জনে।


রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা জোহরা এ সময় উপস্থিত ছিলেন।
গত ২৪ ঘন্টায় সারাদেশের ১৬টি পরীক্ষাগারে ৯৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে ডা. ফ্লোরা জানান, ‘করোনায় নতুন আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার বিভিন্ন এলাকার, ১ জন ঢাকার পার্শ্ববর্তী এলাকার এবং ১৪ জন ঢাকার বাইরের জেলার।’


তিনি জানান, ‘আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের মধ্যে ১১ থেকে ২০ বছরের ৫ জন, ২১ থেকে ৩০ বছরের ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন এবং ষাটোর্ধ ১০ জন। ইতোপূর্বে ৩৩ জন সুস্থ হলেও নতুন কেউ গত ২৪ ঘন্টায় সুস্থ হননি বলেও তিনি জানান।’
ডা. সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ১৩৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বর্তমানে সারাদেশে ১০ হাজার ১৫৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৬ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে এবং ৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
তিনি জানান, করোনা চিকিৎসায় সারাদেশে হাসপাতালগুলোতে আইসোলেশন বেড রয়েছে ৭ হাজার ৬৯৩টি, আইসিইউ বেড রয়েছে ১১২টি এবং ডায়ালাইসিস বেড আছে ৪০টি। ঢাকা মহানগরীতে আইসোলেশন বেড রয়েছে ১ হাজার ৫৫০টি এবং আইসিইউ ৭৯টি। ঢাকার বাইরে আইসোলেশন বেড আছে ৬ হাজার ১৪৩টি। ঢাকার বাইরে ময়মনসিংহে ২৬টি, খুলনায় ৫টি ও সিলেটে ২টি আইসিইউ বেড রয়েছে।
করোনা প্রতিরোধে দেশবাসীকে কোয়ারেন্টাইন বিধিমালা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যক্তি পর্যায়ে সতর্ক থাকলে করোনা বিস্তার রোধ করা সম্ভব হবে। আপনার ভাল আপনারই হাতে।’


অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিয়ার’র হটলাইন নম্বরে এ পর্যন্ত ১৭ লাখ ১৮ হাজার ৬৭৭ টি কল এসেছে। গত ২৪ ঘন্টায় ১ লাখ ১৫ হাজার ২৯১টি কল এসেছে।
তিনি জানান, করোনাভাইরাস চিকিৎসা বিষয়ে এ পর্যন্ত ১৩ হাজার ৬৪৬ জন চিকিৎসক অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে ২ হাজার ৩৬৭ জন স্বাস্থ্য বাতায়ন ও আইইডিসিয়ার’র হটলাইনগুলোতে জনগণকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিচ্ছেন।

সুত্র: বাসস

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net