July 21, 2026, 1:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি থাকা ৪৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, গত ১০ এপ্রিল ওই নারী হাসপাতালে আসলে প্রথমে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর তার ঠান্ডা, কাশি ও জ¦র দেখা দিলে করোনা সন্দেহে ওইদিনই তাকে আইসোলেশনে নেওয়া হয়। ওখানেই তার চিকিৎসা চলছিল। তবে করোনা উপসর্গ ছাড়াও ওই নারীর হরমোনগতসহ অন্যান্য নানা ধরনের অসুখ ছিল। দীর্ঘদিনের এই অসুখগুলোও বর্তমানে কঠিন হয়ে দেখা দিয়েছিল।

এদিকে, গতকাল তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়েছে। সোমবার তার টেষ্ট রিপোর্টের ফলাফল আসতে পারে বলেও জানান তিনি।


কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, মিরপুর উপজেলায় মৃত নারীর বাড়ী ও আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। লাশ আইইডিসিআর’র নিয়মে দাফন করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় জেলায় এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net