August 31, 2026, 8:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

সোয়াইন ফ্লুর চেয়ে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি : ডব্লিউএইচও

দৈনিক কুষ্টিয়া ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও) বলেছে, সোয়াইন ফ্লুর চেয়ে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি। সোয়াইন ফ্লুর কারণে ২০০৯ সালে বিশ্বে মহামারি ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ পুরোপুরি ঠেকাতে হলে অবশ্যই ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গোবিয়াসেস জেনেভা থেকে সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটি সম্পর্কে সংস্থাটি অব্যাহতভাবে জানার চেষ্টা করছে। এই ভাইরাসের কারণে বিশ্বে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ লোক সংক্রমিত হয়েছে।

তিনি বলেন, আমরা জানি কোভিড-১৯ দ্রুত ছড়ায় এবং আমরা জানি, এই ভাইরাস ২০০৯ সালের ফ্লু মহামারির চেয়ে ১০ গুণ বেশি মৃত্যু ঝুঁকিপূর্ণ।


ডব্লিউএইচও বলেছে, সোয়াইন ফ্লু বা এইচওয়ান এন ওয়ান সংক্রমণে ১৮,৫০০ লোকের মৃত্যু হয়েছে, ২০০৯ সালের মার্চে এই ফ্লু প্রথম মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তবে, ল্যানসেট মেডিকেলের হিসেবে এই সংখ্যা ১৫১,৭০০ থেকে ৫৭৫,৪০০ লোকের মৃত্যু হয়েছে। জুনে এটিকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়। ল্যানসেট তাদের হিসাবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার হিসাব যুক্ত করেছে, যা ডব্লিউ এইচও’র হিসাবে আসেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net