July 13, 2026, 4:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক

করোনায় ইউরোপে মৃত্যু ১ লাখ ছাড়িয়েছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ জনপথে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত সবশেষ পরিসংখ্যান অনুযায়ী কভিড-১৯ এ ইউরোপে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৫০১ জন। এর অর্থ করোনায় বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রাণ হারানোদের প্রায় দুই তৃতীয়াংশই ইউরোপের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৫০০ ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ লাখ ২৮ হাজার।

মহাদেশীয় আক্রান্তের হিসেবে ইউরোপ সবার ওপরে। করোনা নিয়ে এএফপির সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে আক্রান্তের সংখ্যা ১১ লাখ সাড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে, যা মোট আক্রান্তের অর্ধেকের কাছাকাছি।

ইউরোপের দেশগুলোর মধ্যে কভিড-১৯ এ সবচেয়ে ভুগছে ইতালি ও স্পেন। জনস হপকিন্সের হিসেব মতে, ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে, ২৩,২২৭ জন। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে দেশটি, ১ লাখ ৭৬ হাজার ছুঁই ছুঁই।

মৃতের সংখ্যায় ইতালির পরেই রয়েছে স্পেন, ২০ হাজার ৬০০ ছাড়িয়েছে। ১ লাখ ৯৪ ছাড়ানো আক্রান্ত নিয়ে ইউরোপে আক্রান্তের তালিকায় শীর্ষে আছে দেশটি।

১৯ হাজার ৩০০ ছাড়ানো মৃত্যু নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে ফ্রান্স। চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ১৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। পঞ্চমস্থানে বেলজিয়াম; দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে।

বিশ্বের হিসেবে করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকায় একক দেশ হিসেবে শীর্ষে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু দাঁড়িয়েছে ৩৮,৬৬৪ জনে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net