July 20, 2026, 4:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য

বহাল তবিয়তে কিম

দৈনিক কুষ্টিয়া অর লাইন ডেস্ক//*/

তাঁর মৃত্যু সংবাদ একেবারেই ভুয়ো। স্পষ্ট করল প্রতিবেশী দক্ষিণ কোরিয়া। দিব্যি রয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সে দেশের প্রেসিডেন্ট মুন-জাই-ইনের শীর্ষ নিরাপত্তা আধিকারিকের দাবি, কিম বহাল তবিয়তেই আছেন। তিনি আরও জানিয়েছেন যে কিম রিসর্ট শহর ওনসানে রয়েছেন। একদিন আগেই ওই শহরের লিডারশিপ স্টেশনে কিম পরিবারের ব্যক্তিগত ট্রেন দেখা গিয়েছিল। স্যাটেলাইট ছবি দেখেই ফের কিমের জীবিত থাকার জল্পনা উসকে ওঠে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ নিরাপত্তা আধিকারিকের দাবিতে তা যেন আরও শক্ত ভিতের উপর দাঁড়াল।

মুন চুং-ইন, দক্ষিণ কোরিয়ার শাসকের খাস নিরাপত্তা পরামর্শদাতা বলেন, “গত ১৩ তারিখ থেকে কিম জং উন ওনসান শহরেই রয়েছেন। তাঁর গতিবিধিতে সন্দেহজনক কিছু ধরা পড়েনি।” সিওলের প্রেসিডেনশিয়াল অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার দিক থেকে বিশেষ কোনও পদক্ষেপ চোখে পড়েনি, তাই এ বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। তবুও কিম জম উনকে নিয়ে জল্পনায় ইতি পড়ছে না।
[আরও পড়ুন: করোনায় ত্রস্ত আমেরিকা, মাত্র ৩৭ দিনেই ভেন্টিলেটর নির্মাণ করল নাসা]

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে প্রকাশ্য আর দেখা যায়নি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনকে। তারপর শোনা যায়, তিনি অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবরও জানতে পারে গোটা বিশ্ব। আর তারপরই গুজব ছড়িয়ে পড়ে, কিম প্রয়াত। আমেরিকাও কিমের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করে। উত্তর কোরিয়ার তরফে অবশ্য কিমের মৃত্যু সংবাদ অস্বীকার করে জানানো হয়, প্রেসিডেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গত সপ্তাহে একটি উপগ্রহ চিত্রে দেখা যায়, কিম এবং তাঁর পরিবারের জন্য যে ব্যক্তিগত ট্রেন রয়েছে, সেটি দাঁড়িয়ে দেশের পূর্ব উপকূলের নির্জন ওনসান শহরে। মনে করা হয়, তিনি সেখানেই রয়েছেন। এরপর আজ উত্তর কোরিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, কিম ওনসান শহরের পর্যটন বিকাশে জড়িত কর্মীদের ধন্যবাদ সূচক একটি নোট পাঠিয়েছেন। এতেই কিমকে নিয়ে দক্ষিণ কোরিয়ার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net