July 17, 2026, 5:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

মসজিদুল হারাম ও মসজিদে নববী খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

দৈনিক কুষ্টিয়া আন্তর্জাতিক ডেস্ক//*/
খুলে দেয়া হচ্ছে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী। তথ্য, সৌদি গ্যাজেট।
পত্রিকাটি ঐ দু’টি মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সৌদিআসের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল গান ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে এবং তা ডিভাইসে তা প্রদর্শিত হবে।
সৌদি আরবে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পরই বন্ধ করে দেয়া হয় মুসলিমদের এ পবিত্র জায়গাটি। দেশটিতে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার।
জনগণের স্বার্থে সৌদি সরকার দফায় দফায় লকডাউন, কারফিউয়ের সময়সীমা পরিবর্তন করলেও চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক রাখতে। তবে কতদিন এভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তা কাটেনি। ।
তবে ২৯ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আর সরকার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net