March 5, 2026, 4:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

নিয়ম না মানাতে পারলে রবিবার থেকে দোকান-পাট বন্ধ রাখুন—–জেলা প্রশাসক

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের দায়িত্ব ব্যবসায়ীদেরকেই নিতে হবে। তা না হলে দোকান বন্ধ রাখতে হবে। রবিবার থেকে কঠোর হবে প্রশাসন। দোকানে দোকানে অভিযান চলবে, দোকান বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী কতৃক সারাদেশে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ মোবাইল যোগে প্রদান কর্মসূচীর উদ্ধোধন উপলক্ষ্যে আয়োজিত ভিডিও কনফারেন্সিং অনুষ্টান মেষে জেলার ব্যবসায়ী প্রতিনিধি ও দোকান মালিকদের সংগঠনসমুহের সাথে এক বৈঠকে জেলা প্রশাসক একথা বলেন।
সভায় একই পরামর্শ দিয়েছেন জেলার দুই সংসদ সদস্যও। তারা হলেন কুষ্টিয়া-১ এর এ্যাডভোকেট আকম সরোয়ার জাহান বাদশা ও কুস্টিয়া-৪ এর ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
জেলা প্রশাসক বলেন দোকান মালিকদের বিবিধ সমস্যার কথা বারবার সরকারকে বলা হচ্ছিল। বিভিন্নভাবে দোকান-পাট খুলে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল। তার প্রেক্ষিতে সরকার দোকান খুলে ব্যবসা-বাণিজ্য চালানোর সুযোগ করে দেয়। এক্ষেত্রে অনেক বিধি নিষেধ আরোপ করা হয়।
কুষ্টিয়াতেও সবকিছু বিবেচনা করে ব্যবসা-বাণিজ্য খুলে দেয়া হয়। কিন্তু জেলা প্রশাসন লক্ষ্য করছে বাজার-ঘাটে, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ম কানুন মানা হচ্ছে না।
“মনে রাখতে হবে এটি কেবল একটি শিথিল যোগ্য পরিস্থিতি। সবকিছু পুনরায় লকডাউনে নিয়ে যেতে পূর্ণ ক্ষমতা দিয়েই এই শিথিল পরিবেশ ব্যবসা-বাণিজ্যের জন্য এনে দেয়া হয়েছে। এটির অপব্যবহার করা যাবে না,” জেলা প্রশাসক বলেন।
তিনি বলেন আমাদের কাছে পরিস্কার তথ্য আছে দোকানদারগণ একবারে অসংখ্য ক্রেতাদের দোকানে প্রবেশ করাচ্ছেন এবং একই পণ্য বারবার অনেক ক্রেতা ধরছেন। এটা ভয়ংকর পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে।
জেলা প্রশাসক প্রশসানকে কঠোর হতে বাধ্য না করার জন্য দোকানদারগণকে আহবান জানান।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net