August 14, 2026, 6:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভুয়া কাবিন-তালাকনামার অভিযোগে কুষ্টিয়ায় মামলা, তদন্তে পুলিশ দর্শনা সীমান্ত দিয়ে আসছে ভারতের ১৯ নতুন প্রজন্মের রেল কোচ শতাব্দীর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খুলে গেল সূর্যের রহস্যের জানালা, বাংলাদেশ কেন বঞ্চিত হলো কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, তদন্ত কমিটি গঠন ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনে উপাচার্যের উদ্যোগ, গঠন ৭ সদস্যের কমিটি দীর্ঘদিন পর নতুন কমিটি/ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম জোরদার মেহেরপুরে রাস্তা মেরামতে মিলল ৯৬ মাইন, সেনাবাহিনীর হাতে নিষ্ক্রিয় কুষ্টিয়ায় এসএসসি ২০২৬: জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানে পাসের হার কমে ৬২.২৫%, ফেল ৬ লাখ ৯০ হাজার কুষ্টিয়া সরকারি কলেজে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্‌যাপন

খুলনা বিভাগে ইয়েলো জোন কুষ্টিয়া, থাকবে আংশিক লকডাউনে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সরকারের দেশজুড়ে নতুন লকডাউন ফরমুলায় ইয়েলো জোন হিসেবে কুষ্টিয়া থাকবে আংশিক লকডাউনে। খুলনা বিভাগের মধ্যে মাগুরা ও বাগেরহাট জেলাও থাকবে আংশিক লকডাউনে। চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা যাচ্ছে পুরোপুরি লকডাউন হচ্ছে।
খুলনা বিভাগেই দেশের একমাত্র গ্রিন জোন চিহ্নিত জেলা ঝিনাইদহ, অর্থাৎ এটি লকডাউন হবে না।
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার ঠেকাতে এলাকাভিত্তিক এই লকডাউনের উদ্যোগ নিয়েছে সরকার। আক্রান্তের আধিক্য বিবেচনায় রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে চিহ্নিত করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়ন হবে স্বাস্থ্যবিধি ও আইনি পদক্ষেপ।
সরকারের শীর্ষ পর্যায় থেকে এ কথা জানানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০টি উপজেলাকে পুরোপুরি লকডাউনেরর রেড জোন দেখানো হচ্ছে। আংশিক লকডাউনেরর জন্য ইয়েলো জোন দেখানো হচ্ছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর লকডাউন নয় এমন গ্রিন জোন দেখানো হচ্ছে একটি জেলা এবং উপজেলা দেখানো হচ্ছে ৭৫টি।
এগুলো খুব দ্রুতই বাস্তবায়ন হবে বলে জানা গেছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএম (বার) জানান সরকারের ঘোষিত নতুন জোন ফরমুলা হাতে বাস্তবায়নে সকল পদক্ষেপ নেয়া হবে।
তিনি জনগনকে নিয়মাচার মেনে চলার আহবান জানান।
তিনি বলেন সবাইকে সবার সহযোগীতায় বেঁচে থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net