October 18, 2026, 6:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে

সারাদেশে রোপণ হবে এক কোটি গাছ, চারা দেবে সরকার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনের দিনই সারাদেশে এক কোটি চারা বিতরণের পরিকল্পনা ছিল বন বিভাগের। এ সংক্রান্ত কর্মসূচি আগামী ৩০ জুনের মধ্যে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এছাড়া নিয়মিত কর্মসূচির আওতায় চলতি বছর আরও ৮ কোটি ২৫ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
সাধারণ মানুষ, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জেলা প্রশাসকের অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকে এই গাছ লাগানো কর্মসূচির আওতায় আনা হবে। বন বিভাগ এই গাছের চারা সরবরাহ করবে।’
একটি উপজেলায় ২০ হাজার ৩০০টির মতো চারা বিতরণ করা হবে। প্রত্যেক উপজেলায় একটি করে পরিবেশ ও বন উন্নয়ন কমিটি আছে। এ কমিটির প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কমিটিতে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য সংস্থার লোকজন সদস্য হিসেবে রয়েছেন। এই কমিটিই ঠিক করবে কাদের চারা বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net