July 27, 2026, 12:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ার পদ্মায় নৌকা ডুবি/ নিখোঁজ ৪ জনের কোন হদিস এখনও মেলেনি

ফা’দ শাহরিয়ার সিদ্দিকী/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে দুইটি নৌকা ডুবিতে নিখোঁজ চার জনের এখন হদিস পাওয়া যায়নি। ঘটনায় ৯ জনকে অসু¯’ অব¯’ায় উদ্ধার করে ¯’ানীয়রা।
মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৯টার দিকে সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- জেলার ভেড়াামারা উপজেলার জামালপুর গ্রামের হারান শেখের ছেলে জুয়েল শেখ(৩০), নজুমুল হকের ছেলে জাকির হোসেন (২৫), আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলাম (৩১) ও রঞ্জিতের ছেলে জুবা (৩২)।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- একই এলাকার তুকা প্রামাণিকের ছেলে জহির (৩৩), কটার ছেলে বিপুল (৩০), আমজাদের ছেলে বকুল (৪০), শাহজামালের ছেলে সাজু (৩৫), ফজলের ছেলে তদে (৩২), আগার ছেলে সুলতান (৩০), মানিকের ছেলে মনসুর (৩২), খবিরের ছেলে জামিন (৩০) ও শামিমের ছেলে রিফাত (১৫)। এরা সবার পেশায় কৃষক ও দিনমজুর।
জানা গেছে, সকলেই ভেড়াামারা থেকে ইঞ্জিনচালিত করিমনে কুমারখালীর ঘোষপুর আসে। তারা উলু ঘাস কাটতে পদ্মার মাঝখানে চরে যেতে দুইটি ডোঙা নৌকা ভাড়া করে। ঐ নৌকা দুটিতে ৪ জন ও ৯ জনে ভাগ হয়ে তারা উত্তাল পদ্মা পাড়ি দিয়ে চরে পৌঁছানের চেষ্টা করে। কিš‘ মাঝখানে প্রবল ¯্রােতে প্রথমে ৯ জনের নৌকাটি ডুবে যায়। ডুবন্তরা চারজনের নৌকায় চড়ার চেষ্টা করলে সেটি ও ডুবে যায়। তাদের মধ্যে ৯ জন সাঁতার কেটে পাড়ে এসে অসু¯’ হয়ে পড়ে। ¯’ানীয়রা তাদেরকে উদ্ধার করে। অপরদিকে নিখোঁজ হয় চারজন।
নৌকা ডুবির শিকার ও বেঁচে যাওয়া জামালপুর গ্রামের বাসিন্দা এবং ওই নৌকায় থাকা মনসুর আলী জানায় নদীর মাঝখানে নৌকাটি হঠাৎ ডুবে যায়। মাঝিসহ তারা ৯ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ৪ জন উঠতে পারেননি।
সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সু¯’। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য কুষ্টিয়া ও পাবনা ফায়ার সার্ভিস কাজ করছে।
কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, যেখানটাই ঘটনা ঘটেছে সেটি রিমোট এলাকা।
পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সাইফুজ্জামান ঘটনা জানার পরপরই ফায়ার সার্ভিস পাবনার টিম ঘটনা¯’লে পৌঁছে যায়। ¯’ানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুর“ করেছেন তারা। তবে দুপুর সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net