August 24, 2026, 3:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

কুষ্টিয়ায় আরো ২৮ শনাক্ত, ৮০০ ছাড়ালো, মৃত্যু ১৩

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৭ জুলাই আরো ২৮ জন করোনা শনাক্ত হয়েছে। এ দিয়ে করোনায় আক্রান্ত ৮০০ ছাড়িয়ে গেল। জেলায় মোট মৃত্যুর পরিমাণ দাঁড়িয়েছে ১৩।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭ জুলাই মোট ২৫০ টি নমুনার (কুষ্টিয়া ১০১, চুয়াডাঙ্গা ৪৯, ঝিনাইদহ ৩৯, মেহেরপুর ১৪, নড়াইল ৪৭) পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ায় শনাক্ত হয় ২৮। যার মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৮ জন, কুমারখালী উপজেলায় ৭ জন, খোকসা উপজেলার ২ জন ও মিরপুর উপজেলায় ১ জন মোট ২৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলায় ১১ জন, মেহেরপুর জেলায় ১ জন, ঝিনাইদহ জেলায় ১৩ জন ও নড়াইল জেলায় ১৮ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলার ২ জন, চুয়াডাঙ্গা জেলার ১ জন ও মেহেরপুর জেলার ১ জনসহ মোট ৪ জনের ফলোআপ রিপোর্ট পজেটিভ এসেছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে পূর্ব মজমপুর ১ জন, চৌড়হাস ৩ জন, কুমারগাড়া ১ জন, হাউজিং ব্লক ডি ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, কোর্টপাড়া ২ জন, উদিবাড়িয়া ১ জন, কেজেএইচ ২ জন, থানাপাড়া ২ জন, পিয়ারাতলা ১ জন, পুলিশ লাইন ১ জন, কাস্টমস মোড় ১ জন, মঙ্গলবাড়িয়া ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের মধ্যে কুন্ডুপাড়া ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন, খয়েরচারা ১ জন, উত্তর কয়া ১ জন, বানিয়াপাড়া ১ জন, ছেউড়িয়া ১ জন, সারকান্দি ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি আমবাড়িয়া।
এদিকে কুষ্টিয়ায় আরো এক নারীর মৃত্যু ঘটেছে। তার বাড়ি শহরের চৌড়হাস এলাকায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net