July 26, 2026, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

৫ কর্মকর্তা-কর্মচারী করোনা শনাক্ত, কুষ্টিয়ার কুমারখালীতে অগ্রণী ব্যাংক লকডাউন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এক সপ্তাহের মধ্যে ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। অগ্রণী ব্যাংক কুমারখালী শাখার ম্যানেজার (এসপিও) হোসেন শহীদ সোহরাওয়ার্দী লকডাউনের বিষয়টি নিশ্চিত করেন।
ম্যানেজার জানান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন সিনিয়র অফিসার হাসেন আলী। সেটি ছিল ৩ জুলাই। এরপর গত ৬ জুলাই ব্যাংকের আরেক কর্মকর্তা প্রিন্সিপাল অফিসার ইমতিয়াজ জামানের করোনা শনাক্ত হয়। পরপর দুজন কর্মকর্তার করোনা শনাক্ত হওয়ায় ব্যাংকের অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার (৯ জুলাই) ওই শাখার আরও তিন জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারা হলেন অফিসার ক্যাশ তরুন হোসেন, মাঠ সহকারী মুস্তাক আহমেদ এবং ঝাড়ুদার নাসিমা খাতুন। আক্রান্তদের পাশাপাশি ব্যাংকের আরো দু’একজন কর্মকর্তা-কর্মচারীও অসুস্থ, তাদের শরীরে করোনা উপসর্গ রয়েছে।
জানা যায়, ব্যাংকের ওই শাখায় ৪ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
এদিকে ব্যাংক কর্তৃপক্ষ আসন্ন কোরবানির ঈদকে সাধারন মানুষের কথা ভেবে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে।
অগ্রণী ব্যাংকের কুষ্টিয়া জেলার ডিজিএম ওয়াহেদুল ইসলাম বলেন, আমরা চাই না শাখাটি লকডাউন করা হোক। আমরা সীমিত পরিসরে হলেও শাখা চালু রাখার পক্ষে।
কুমারখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন জানান, ব্যাংক কর্তৃপক্ষ চাচ্ছিল ব্যাংকের শাখাটি সীমিত পরিসরে হলেও চালু রাখতে। কিন্তু ব্যাংক খোলা থাকলে গ্রাহকরা আসবেই। এক্ষেত্রে গ্রাহক-কর্মকর্তা-কর্মচারী সবারই স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই আমরা ব্যাংকের শাখাটি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার সকালে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান ব্যাংকটি লকডাউন ঘোষণা করেন।

এ নিয়ে কুষ্টিয়ায় মোট তিনটি ব্যাংককে লকডাউন ঘোষণা করা হলো। এর আগে পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net