February 28, 2026, 9:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

নেইমারকে নিয়ে আরেকটি মামলায় বার্সার জয়

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে যখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখান নেইমার ডি সিলভা জুনিয়র, তখন থেকেই একটা বিতর্ক তার পিছু নিয়েছিল। সান্তোস থেকে নেইমারের রিলিজ ক্লজেই নাকি যে শর্ত দেয়া ছিল, সে শর্ত অনুসারে স্প্যানিশ জায়ান্টদের কাছে ব্রাজিলিয়ান ক্লাবটির পাওনা ৬১.৩ মিলিয়ন ইউরো (প্রায় ৫৮৯ কোটি টাকা)।
এর আগে নেইমার সম্পর্কিত আরও একটি মামলায় জিতেছিল বার্সেলোনা। ২০১৭ সালে পিএসজিতে যাওয়ার আগে যে চুক্তি বার্সার সঙ্গে করেছিলেন নেইমার, সেটার সঙ্গে সাইনিং বোনাস হিসেবে ৪৩.৬ মিলিয়ন ইউরো দাবি করেছিলেন তিনি। সে জন্য আদালতের স্মরণাপন্ন হন নেইমার। কিন্তু আদালত তার আবেদন বাতিল করে উল্টো নেইমারকে নির্দেশ দেয়, বার্সাকে ৬.৭ মিলিয়ন ইউরো পরিশোধ করার জন্য।
এই অর্থ দাবি করে সান্তোস মামলা করে বসে ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)। কিন্ত সিএএস সান্তোসের সেই মামলা পুরোপুরি খারিজ করে দিয়ে বিশাল এই অংকের দাবি থেকে খালাস করে দিলো বার্সেলোনাকে।
সিএএস এই বলে রায় দিয়েছে যে, খেলোয়াড় (নেইমার) তার সাবেক ক্লাবের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তি সম্পন্ন করে অন্য ক্লাবে যোগ দিয়েছে। সুতরাং, কাতালান ক্লাবটি কোনো কারণেই আর নেইমারের বাবা (নেইমারের এজেন্ট তিনি) কিংবা এন অ্যান্ড এন কোম্পানিকে কোনো অর্থ দিতে বাধ্য নয়।
একই সঙ্গে নেইমারের পক্ষকে স্বীকার করতে হয়েছে যে, সান্তোস থেকে যখন তিনি বার্সায় যোগ দেন, তখন চুক্তি বহির্ভূত কোনো লেন-দেন হয়নি কিংবা আলাদা গোপন চুক্তি হয়নি। একই সঙ্গে সিএএস সান্তোস ক্লাবকে নির্দেশ দিয়েছে, মামলা পরিচালনার জন্য বার্সার যে খরচ হয়েছে তা মেটানোর জন্য ১৮ হাজার ইউরো প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net