August 28, 2026, 10:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি

শৈলকুপায় স্বামী-স্ত্রীর একসাথে বিষপান, ষাটোর্ধ স্বামীর মৃত্যু

শাহীন আক্তার পলাশ, শৈলকুপা/
ঝিনাইদহের শৈলকুপায় আত্মহত্যার উদ্দেশ্যে স্বামী সাইফুল ইসলাম ও স্ত্রী লাইলী এক সাথে বিষপান করেছে। এদের একজন ষার্টোধ অন্যজন ৫০। এতে স্বামীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামে। মৃতের নাম সাইফুল ইসলাম। বয়স ৬৫।
সাইফুল ইসলাম মাগুরার শ্রীপুর উপজেলার ছাচিলাপুর গ্রামের মৃত মইজউদ্দিন শেখের ছেলে। বৈবাহিক সূত্রে তিনি বালিয়াডাঙ্গা গ্রামে গত ৪০ বছর যাবৎ বসবাস করছিলেন।
সাইফুল ইসলামের মেয়ে মেরিনা খাতুন জানান, প্রায়ই তার মায়ের সাথে বাবার পারিপারিক কলহ লেগেই থাকতো। শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে। এরই জের ধরে তার বাবা রাত ১০টার দিকে বিষপান করলে তার দেখাদেখি তার মাও একই কাজ করে। পরে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য ভবনে নিয়ে গেলে রাত ১২টায় তার বাবা মারা যায় এবং মা হাসপাতালে চিকিৎসাধীন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net