July 20, 2026, 3:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১ সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু’জনের কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান এ সাজা দেন।
দন্ড প্রাপ্ত ব্যাক্তিরা হলো ,নন্দলাল পুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের বাসিন্দা শিহাব (২৪) ও জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা মোঃ পলাশ শেখ (২৭)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ছনপুকুরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী দুই ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।
এম এ মুহাইমিন আর জিহান বলেন বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net