August 24, 2026, 3:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বাসসের চেয়ারম্যান হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৫ জুলাই) এ নিয়োগ দিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ১৩ সদস্যের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের অন্যান্য সদস্য হলেন- বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সচিব (প্রেস) তথ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমপক্ষে যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, প্রধান তথ্য অফিসার, দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ৭১ মিডিয়া লিমিটেডের (৭১ টিভি) ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি বিষয়ে দক্ষতা সম্পন্ন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও বাসসের সিটি এডিটর মধুসূদন মন্ডল।
সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছরের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net