October 13, 2026, 12:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ফিরোজ মাহমুদ সবদুল নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে।
গেল বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া গ্রামে মারা যান তিনি। মৃত ফিরোজ মাহমুদ সবদুল (৪৫)একই গ্রামের খাদেমুল ইসলাম মণ্ডলের ছেলে। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয়রা জানান, ফিরোজ মাহমুদ সবদুল গোপালগঞ্জ জেলায় ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে থাকাকালে তিনি জ্বর, সর্দি ও কাঁশিতে ভুগছিলেন। পরে বাড়িতে এসে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গেল বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। রাতেই স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আমহেদ সাঈদ জানান, ফিরোজ মাহমুদ সবদুল করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। পরে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net