September 11, 2026, 3:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে এক মৃত্যু, করোনায় আক্রান্ত আরো ২৪

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে জেলায় আরো ২৪ আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মকবুল হোসেন আলমডাঙ্গা কলেজপাড়ার হেলাল আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির জানান, গতকাল গভীর রাতে জ্বর, ঠাণ্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন গৌরচন্দ্র। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়। পরে আজ সকালে মারা যান তিনি। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন হবে।
চুয়াডাঙ্গায় নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭০ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫০ জন ও মারা গেছেন ৬ জন।
আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৫ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৪ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৭ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও আলমডাঙ্গা উপজেলার ৩ জন রয়েছেন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৪৭ জন ও ১৪১ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৭০ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৫০ জন ও মারা গেছেন ৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় ৩ জনকে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net