October 18, 2026, 6:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে?

ভারতে অতিরিক্ত মিথানল মেশানো মদ খেয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক/বিবিসি
ভারতের পাঞ্জাব প্রদেশে অতিরিক্ত মিথানল মেশানো ভেজাল মদ খেয়ে কয়েকদিনে কমপক্ষে ৮৬ জন মারা গেছে। শনিবার পুলিশ শতাধিক জায়গায় অভিযান চালিয়ে অনেক মদ জব্দ করা ছাড়াও গ্রেফতার করেছে ২৫ জনকে। এসব মদ রাস্তার ধারে কিংবা স্থানীয়ভাবে তৈরি।
অবৈধ এসব মদ একসাথে অনেক তৈরি করা হয়। তারপর সেগুলো রাস্তার পাশের ছোট ছোট দোকানগুলোতে অবৈধভাবে বিক্রির মাধ্যমে চলে স্থানীয় বাসিন্দাদের কাছে। তারা সেগুলো খেলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। যাদের অনেকে আর বেঁচে থাকার সুযোগ পান না। অনেকে আবার হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন।
অনুমোদন নিয়ে তৈরি মদের চেয়ে ভারতে ভেজাল মদ পাওয়া যায় সাধারণ গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে। আর এসব মদ খেয়ে গ্রামীণ এলাকাগুলোতেই মৃত্যুর ঘটনা বেশি ঘটে।
ভেজাল মদ প্রস্তুতকারকরা মাঝে মধ্যেই এসব মদে মিথানল মিশিয়ে থাকেন। এটি অ্যালকোহলের একটি অত্যধিক বিষাক্ত রূপ যা কখনও কখনও এর শক্তি বাড়ানোর জন্য মদের মিশ্রণে অ্যান্টি-ফ্রিজ হিসেবে ব্যবহৃত হয়। যদি অল্প পরিমাণেও খাওয়া হয় তবে মিথানল অন্ধত্ব, লিভার অচল এবং মৃত্যুর কারণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net