October 14, 2026, 5:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

হাইকোর্টে আবেদন দাখিলে ৫ দফা নির্দেশনা

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলা ও দরখাস্ত ফাইলিং এবং নকল সরবরাহের ক্ষেত্রে ৫ দফা নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সোমবার (১০ আগস্ট) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ আগস্ট থেকে মামলা ও দরখাস্ত ফাইলিং এবং নকল সরবরাহের ক্ষেত্রে নিম্নলিখিত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো-
এক. করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়ম অনুসারে সকল প্রকারের মামলা ও দরখাস্ত ফাইলিং করা যাবে। ফাইলিং পরবর্তী এফিডেভিটকৃত মামলার নথি সংশ্লিষ্ট আদালতে দাখিলের ক্ষেত্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতির পূর্বের পদ্ধতি প্রযোজ্য হবে।
দুই. ভার্চ্যুয়াল কোর্টে মামলা ও দরখাস্ত শুনানির ক্ষেত্রে ভার্চ্যুয়াল শুনানির লিংক প্রেরণের জন্য ফাইলিংয়ের সময় সকল মামলা ও দরখাস্তের উপর নিয়োজিত আইনজীবীর ই-মেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে।
তিন. ফাইলিং শাখায় ইতোমধ্যে দাখিলকৃত মামলা ও দরখাস্তসমূহের ক্ষেত্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতির পূর্বের প্রচলিত পদ্ধতি প্রযোজ্য হবে।
চার. শরীরিক উপস্থিতি ও ভার্চ্যুয়াল উভয় পদ্ধতিতে মামলা ও দরখাস্ত শুনানির জন্য করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়ম অনুসারে দৈনিক কার্যতালিকা প্রস্তুত ও প্রচারিত হবে।
পাঁচ. নকল শাখার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকায় শারীরিক উপস্থিতি ও ভার্চ্যুয়াল উভয় পদ্ধতিতে পরিচালিত সকল বেঞ্চ থেকে প্রদত্ত আদেশ এবং রায়ের নকল করোনা ভাইরাস (কোভিড-১৯) উদ্ভুত পরিস্থিতির পূর্বের প্রচলিত নিয়েমে সরবরাহ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net