July 27, 2026, 2:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

গ্রেনেড হামলায় জড়িতদের কোন ছাড় নেই : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের কোন ছাড় নেই। তাদের বিচার হবে। বাংলার মাটি খুনীদের নয়। কোন খুনী এ মাটিতে স্থান পাবে না।
ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় শুক্রবার (আগস্ট ২১) তারা এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, খন্দকার ইকবাল মাহমুদ, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা নাসির উদ্দিন আহমেদ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শরীফ উদ্দিন রিমন, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সভা পরিচালনা করেন এড. হাসানুল আসকার হাসু।
বক্তারা আরো বলেন, ৭৫’র খুনীরা ও তাদের জীবিত দোসররা ২১ আগস্টের হামলার পেছনে। তাদেরকেও বিচারের মুখোমুখী করা হবে। শাস্তি হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net