October 14, 2026, 7:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

চুয়াডাঙ্গায় নিখোঁজের ১ দিনপর প্রতিবন্ধী কিশোরের মৃতদেহ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের ১ দিন পর আবুল বাসার নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদার খাঁপাড়ার বালির গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল বাসার(১২) দামুড়হুদার খাঁপাড়ার আব্দুল মোমিনের ছেলে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গেল বুধবার সকালে মানসিক প্রতিবন্ধী কিশোর আবুল বাসার খেলা করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে দুপুরে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে মা-বাবাসহ স্বাজনরা। কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় তার পরিবার। পরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের বালুর গর্তে ওই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কিশোর আবুল বাসারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, নিহত কিশোর আবুল বাসার ছিল মানসিক প্রতিবন্ধী। তার শরীরে আঘাতের কোন চিহৃ পায়নি পুলিশ। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net