June 23, 2026, 6:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

করোনা নিয়ে কেউ বাফুফে নির্বাচনে ভোট দিতে পারবে না

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোটারদের স্বাস্থ্যবিধি সম্পর্কে প্রধান নির্বাচন কমিশন সুত্রে এটা জানা গেছে।
নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন বলেছেন, ‘ডেলিগেট এবং সংশ্লিষ্ট অন্যদের মধ্যে যাদের করোনা উপসর্গ থাকবে, তারা ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না এবং ভোট দিতে পারবেন না।’
৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। তাপমাত্রা বেশি ও করোনার অন্যান্য উপসর্গ লক্ষণীয় হলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হবে। বাফুফের হিসাব শাখা থেকে মনোনয়নপত্র ক্রয় করা যাবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার এবং সদস্য ২৫ হাজার টাকা করে। এ অর্থ অফেরৎযোগ্য।
মনোনয়নপত্র জমা ৮ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৫টা, আপত্তি ৯ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বিকেল ৩টা, বাছাই ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে, প্রত্যাহার মনোনয়নপত্র জমার পর থেকে ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ সেপ্টেম্বর।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ৩ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net