October 14, 2026, 8:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি ভার্চ্যুয়াল বেঞ্চ

ঢাকা ব্যুরো, দৈনিক কুষ্টিয়া/
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। রবিবার থেবে কাজ করবে বেঞ্চ। এ বিষয়ে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আগামী ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টা থেকে (রোববার-বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে একই সময়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তথ্য প্রযুক্তির ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের দুই নম্বর কোর্টে বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি তারিক উল হাকিমের সমন্বয়ে ভার্চ্যুয়াল কোর্ট পরিচালিত হবে।
মহামারি কারোনা কালের আগে সর্বশেষ ১১ মার্চ আপিল বিভাগে দুটি বেঞ্চ ছিল। ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হয়। এর মধ্যে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ১৩ জুলাই থেকে ভার্চ্যুয়ালি একটি বেঞ্চে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net