June 23, 2026, 12:14 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১

শুরু হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’

দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে দাবার আন্তর্জাতিক আসর ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কানাডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের কনফারেন্স রুমে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি, এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনির্ভাসিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত।
প্রথমদিনে তিন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামসহ ছয়জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন।
অন্যরা হলেন- ভারতের গ্র্যান্ডমাস্টার সুর্য শেখর গাঙ্গুলী ও দিপ্তায়ন ঘোষ, ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেঘারেন্ত সুসান্ত ও আন্তর্জাতিক মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্র।
আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন নক থ্রং সন, ভারতের গ্র্যান্ডমাস্টার নারায়নান ও ডি গুকেশ, ফিলিপাইনের এন্টোনিও রোজালিও ও সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার ভিলামেয়র ভুয়েনাভেনচেরা।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় তিনদিনের এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ১৭ গ্র্যান্ডমাস্টারসহ ৭৪ জন দাবাড়ু।
দাবার আন্তর্জাতিক এই আসরে প্রতিযোগী ১৫ দেশের ৭৪ জন দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার থাকছেন সাত দেশের। পুরো আয়োজনই হচ্ছে অনলাইনে।
টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে মোট ছয় হাজার ডলার। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net