July 21, 2026, 11:01 pm

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
খুলনায় হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এছাড়াও দন্ডপ্রাপ্ত তিন আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক।
আদালত সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা ২০১৬ সালে ইব্রাহীম বিশ্বাসকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ফুলতলা কারিকর পাড়ার বাইতুল রহমত জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কে ফেলে রাখে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের বাবা ইসমাইল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান বিশ্বাস ০৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।