June 21, 2026, 9:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

যশোরে বাসের ভেতর নারীকে ধর্ষণ : গ্রেফতার ৭ জনকে জেলে প্রেরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোরে বাসের ভেতর নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় করা মামলায় গ্রেফতার সাতজনকে শনিবার (১০ অক্টোবর) কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার প্রধান আসামি মনিরুল ইসলাম (২৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিমপুর গ্রামের ওহিদুলের ছেলে ও এমকে পরিবহন বাসের হেলপার। বর্তমানে মনিরুল যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ায় কাঠমিস্ত্রি শহিদুলের বাড়ির ভাড়াটিয়া।
অভিযুক্ত মনিরুল এক কন্যাসন্তানের জনক। বাকি ছয় আসামি হলো- শহরের সিটি কলেজপাড়ার রনজিৎ বিশ্বাসের ছেলে কৃষ্ণ, একই এলাকার সমর সিংহের ছেলে সুবাস সিংহ, শহরের বারান্দিপাড়ার জাবেদুল ইসলাম জাবেদের ছেলে রকিবুল ইসলাম রকিব, শহরের বেজপাড়ার গোলাম মাওলার ছেলে মইনুল ইসলাম মইন ও শহরের পূর্ববারান্দি মোল্লাপাড়ার শফিকুল ইসলাম বাবুর ছেলে শাহিন আহমেদ জনি।
মামলার তদন্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি মনিরুলসহ সাত আসামিকে আদালতে সোপর্দ করা হয়। প্রধান অভিযুক্ত মনিরুল ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
গত শুক্রবার (০৯ অক্টোবর) রাতে কোতোয়ালি থানায় সাতজনের নামে মামলা করা হয়। মামলার বাদী ভিকটিম নিজেই। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) গভীর রাতে যশোর শহরের মুড়লী বকচর কোল্ড স্টোরের কাছে দাঁড়িয়ে থাকা এমকে পরিবহনের একটি বাসে ধর্ষণের শিকার হন ওই নারী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net