January 24, 2026, 2:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কলমের আলোয় ৩৪ বছরের ইতিহাস, ডিজিটাল স্বপ্নে আগামীর পথে দৈনিক কুষ্টিয়া: সংগ্রামের ৩৪ বছর কুষ্টিয়া কারাগারের ৬০ বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেবেন সংসদ নির্বাচন: কুষ্টিয়ায় প্রচার শুরু ঢিমে তালে, ভোটারদের জন্য প্রার্থী চিনতে অসুবিধা ৪ শতাংশ জমির জন্য বাবার লাশ উত্তোলন, কুষ্টিয়ায় রহস্যময় হত্যার অভিযোগ মেহেরপুরসহ ৮ জেলায় চালু হলো ডিজিটাল জামিননামা: দ্রুত, স্বচ্ছ ও অনলাইন চিত্রনায়ক জাভেদের প্রয়াণে চলচ্চিত্র জগতে শোক কলকাতা বইমেলায় এবারও নেই বাংলাদেশ সারাদেশে বিএনপির অর্ধশত বিদ্রোহী প্রার্থী, দুই আসন প্রার্থীশূন্য, জামায়াত বলছে—জোটে সংকট নেই অভিযোগ, মামলা ও নিরাপত্তা শঙ্কা/ওয়াজে অংশগ্রহণ স্থগিত করলেন আমির হামজা

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।
রোববার (১৮ অক্টোবর) ভোরে ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ওই বাংলাদেশি উমেদুল ইসলাম, ৩২। সে ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে উমেদুলসহ ৪-৫ জন বাংলাদেশি গররু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে। ভোর ৪টার দিকে তারা সীমান্তের জিরো পয়েন্টের ৮৯নং পিলারের কাছাকাছি ভারতীয় গরু বিক্রেতাদের জন্য অপেক্ষা করছিল। এসময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে উমেদুল গুরিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
লাশটি বিএসএফ নিয়ে যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান ফোনে জানান নিহত বাংলাদেশির লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
গত ২৬ জুন একই ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঐ একই সীমান্ত থেকে দু বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে বেয়নেট চালিয়ে নির্যাতন করে ছেড়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net