July 21, 2026, 10:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (IEEE) ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিরা।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপ-উপাচার্য প্রফেসর এম. এয়াকুব আলী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের লক্ষ্য, কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গবেষণা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্ব বিকাশ, উদ্ভাবনী চিন্তা, উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নে কাজ করে আসছে।
উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে বলেন, বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে দক্ষ হতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনে IEEE গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ধরনের একাডেমিক ও টেকনিক্যাল কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে মানসম্মত গবেষণা, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, শিল্পপ্রতিষ্ঠান ও অ্যালামনাইদের সঙ্গে সহযোগিতা এবং আন্তঃবিভাগীয় উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণে কাজ করবে সংগঠনটি।
সাক্ষাৎ শেষে IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে উপাচার্যকে শুভেচ্ছা স্মারক ও IEEE COMPAS 2025 আন্তর্জাতিক সম্মেলনের কনফারেন্স কিট প্রদান করা হয়।
উল্লেখ্য, IEEE ইসলামী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে আয়োজিত IEEE 2nd International Conference on Computing, Applications and Systems (COMPAS 2025)-এ ২৬টি দেশের অংশগ্রহণ, ২৫০টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব এবং ৭৯০টি গবেষণাপত্র জমা পড়ে। এছাড়া সংগঠনটি ২০১৯ সালে Best Emerging Student Branch Award এবং IEEE Computer Society Islamic University Student Branch Chapter ২০২৩ সালে Best Computer Society Student Branch Chapter Award অর্জন করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net