March 5, 2026, 3:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু

ভেড়ামারায় মরহুম রুস্তম স্মৃতি জুনিয়র ফুটবল টুনামেন্ট ২০২০ ফাইনাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ভেড়ামানা/
মরহুম রুস্তম স্মৃতি জুনিয়র ফুটবল টুনামেন্ট ২০২০ ফাইনাল খেলা বুধবার (২১ অক্টোবর) বিকেলে ১৬ দাগ উত্তরপাড়া পুস্প সংঘের আয়োজনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ উত্তরপাড়া মরহুম এরশাদ মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আছিয়া সংঘ একাদশ বনাম রবি স্টোর একাদশের মধ্যে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় আছিয়া সংঘ একাদশ ২ – ০ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ দাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আনোয়ারুল হক, ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নান,বাহিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন,ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিশিষ্ট ব্যাবসয়ী আলহাজ্ব আব্দুল হান্নানের সহধর্মিণী রুনা লাইলা, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন গামা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এ্যাডঃ মারুফ বিল্লাহ,বাহিরচর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য আসাদুজ্জামান কচি, বিশিষ্ট ক্রীড়াবিদ আতিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ দাগ উত্তরপাড়া পুস্প সংঘের সভাপতি মিলন হোসেন। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net