March 23, 2026, 3:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

নড়াইল/ কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক নিভা রাণীর স্বামী খুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নড়াইলে অবসরপ্রাপ্ত একটি বেসরকারি কলেজের শিক্ষক নিজ বাড়িতে খুন হয়েছেন। নড়াইল সদর উপজেলার বেনাহাটি গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের নাম অরুণ রায় (৭২)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অরুণ রায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী। নিভা রাণী কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অরুণ রায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে একা বসবাস করতেন। তার এক ছেলে প্রকৌশলী এবং এক মেয়ে চিকিৎসক। চাকরির সুবাদে স্ত্রী ও ছেলেমেয়ে জেলার বাইরে অবস্থান করতেন। তারা মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন। শুক্রবার সারাদিন অরুণ রায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যার পর নিভা রাণী পাঠক ও তার ছেলে ইন্দ্রজিৎ রায় বাড়িতে আসেন। তারা মই বেয়ে দ্বিতল ভবনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চেয়ারের ওপর গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, অরুণ রায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে চা পান করেছেন বলে অনেকেই দেখেছেন। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা বাড়ির দোতলায় উঠে জবাই করে তাকে হত্যা করেন।
অরুণ রায় অত্যন্ত ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন বলে জানান স্থানীয়রা।
তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ বলেন, বাড়িতে অরুণ রায় একাই থাকতেন। এ ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। দুর্বৃত্তরা জবাই করে তাকে হত্যা করেছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
মৃতদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net