February 10, 2026, 3:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রচার শেষ, ভোটের অপেক্ষায় দেশ/কঠোর বিধিনিষেধে থেমেছে নির্বাচনী প্রচারণা ব্যালটে সমতা, ক্ষমতায় বৈষম্য: নারী ভোটারদের শক্তি ও রাজনৈতিক বাস্তবতার দ্বন্দ্ব কূটনীতি, ক্রিকেট ও দ্বৈত মানদণ্ড: আইসিসি সিদ্ধান্তে প্রশ্নে বাংলাদেশ–পাকিস্তান খুলনার বেশ কয়েকটি আসনে বিদ্রোহীরা বিএনপিকে চাপে রাখছে, জামায়াত তুলনামূলক স্বস্তিতে কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ

সম্প্রসারণের উদ্যোগ/ সারাদেশে ৮’শর বেশি পর্যটন স্পট চিহ্নিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
সরকার দেশের পর্যটন খাতকে সম্প্রসারিত করতে অব্যাহত উদ্যোগে এবার সারাদেশে সকল সম্ভাব্য পর্যটন স্পটগুলি চিহ্নিত করার কাজ শেষ করেছে। এ লক্ষ্যে পর্যটন করপোরেশন দেশের ৮টি বিভাগে ৮০০ এর বেশি পর্যটন স্পট চিহ্নিত করেছে বলে সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৫তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন।
বৈঠকে ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৩’, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ২০২০-২০২১ সালের বাজেট ব্যবহার এবং বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন ইতোমধ্যে ৮টি বিভাগে ৮০০ এর বেশি পর্যটন স্পট চিহ্নিত করেছে। চলতি ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অনুকূলে ৮টি বাস্তবায়নাধীন প্রকল্পের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৭০.২১ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net