July 27, 2026, 12:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

কুষ্টিয়ায় মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ অনিসহ দুইজনকে ফেন্সিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম বলেন, বিজিবির করা মামলা নং ২, তারিখ ০১-১১-২০২০, ধারা ৩৬ (১) ১৪(ক)। আটক দুইজন হলেন, কুষ্টিয়ার জুগিয়া গ্রামের রমজান আলীর ছেলে মো. আমির হোসেন(২৪), থানাপাড়ার গোলাম সিদ্দিকের ছেলে এজাজ মাহমুদ অনি (২৪)। মামলায় ৬ বোতল ফেন্সিডিল এবং সুজুকি জিপসার মোটর সাইকেল (কুষ্টিয়া ল-৩৩-৪৭০৮) জব্দ দেখানো হয়েছে।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি ইয়াসির আরাফাত তুষার নিশ্চিত করেছেন আটক দু’জনের মধ্যে এজাজ মাহমুদ অনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
বিজিবি জানায়, দৌলতপুর বিজিবি’র চেকপোষ্ট থেকে শনিবার ৩১ অক্টোবর রাতে তাদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net