July 26, 2026, 3:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ায় আজ শুরু হচ্ছে অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:
জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এর অর্থায়নে জেএফএ অ-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২০-এ কুষ্টিয়ায় অংশ নিচ্ছে ৬টি দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ আয়োজন করছে। কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়ামে আজ বুধবার দুপুরে খেলা মাঠে গড়াবে। দুপুর ২.১৫টায় প্রথম ম্যাচে অংশ নেবেন নড়াইল এবং চুয়াডাঙ্গা অনুর্ধ ১৪ মহিলা ফুটবল দল। এদিনই বিকেল ৪টায় আরেক ম্যাচে অংশ নেবেন টাঙ্গাইল এবং ঝিনাইদহ জেলা দল। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য সাব্বির মোহাম্মদ কাদেরী সবু জানান, নক আউট ভিত্তিক এ খেলায় একধাপ এগিয়ে রাখা হয়েছে এ অঞ্চলের গতবারের চ্যাম্পিয়ন সাতক্ষীরা এবং স্বাগতিক দল কুষ্টিয়াকে। প্রথম ম্যাচে বিজয়ীদের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২.১৫টায় খেলবেন সাতক্ষীরা আর দ্বিতীয় ম্যাচে বিজয়ী দলের সঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টায় খেলবেন স্বাগতিক কুষ্টিয়া। বৃহস্পতিবারের দুই ম্যাচে বিজয়ীরা শুক্রবার বিকেল ৩.১৫টায় আঞ্চলিক ফাইনালে অংশ নিবেন। আঞ্চলিক চ্যাম্পিয়ন দল পরবর্তীতে ঢাকায় চ’ড়ান্ত পর্বে অংশ নেবেন।
কুষ্টিয়ায় অনুর্ধ ১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ বুধবার বিকেল সাড়ে ৩টায়। উদ্বোধন করবেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net