November 5, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু

যশোরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যশোর পুলিশ মঙ্গলবার রাতে আবু সাঈদ নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে। তাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনা
যশোরের কেশবপুর উপজেলার সাতাশকাটি গ্রামে। সাতাশকাটি গ্রামের একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি গ্রামের নির্জন পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে বলে স্থানীয়রা জানায়। এরপর সেখান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্য মতে, নিহত সাঈদ সরদার পুরাতন ব্যাটারির ব্যবসায়ী ছিলেন।
কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net