February 6, 2026, 2:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ চুয়াডাঙ্গার জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

আজ রোববার দুপুর ১ টার দিকে জীবননগর উপজেলার উথলী সোনালী ব্যাংক শাখায় ওই ডাকাতির ঘটনা ঘটে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, আজ রোববার বেলা ১ টা ৫ মিনিটে হেলমেট পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংকের গার্ড  ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে আনুমানিক সাড়ে ৮ লাখ টাকা লুট করে চলে যায়। দুষ্কৃতিদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এর আগে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রহকদের প্রত্যেকের মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে পালানোর সময় বাধা দিতে গেলে ডাকাতরা স্থানীয়দের উপর বন্দুক তাক করে গুলি করতে যায়। পরে পিছু হটে স্থানীয়রা। তবে, তারা আন্দুলবাড়িয়ার দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে উথলী বাজারের এক ব্যবসায়ী সুজন মীর জানান, আমি দোকান থেকে রড বের করে বাধা দিতে গেলে তাদের মধ্যে ১ জন বন্দুক বের করে আমাকে গুলি করতে যায় এবং বলে বেশী বাড়াবাড়ি করলে লাশ ফেলে দেবো।

উথলী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়ের সুবেদার রফিকুল ইসলাম ঘটনার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবি সদস্যরা।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ব্যাংকটিতে সিসিটিভি ছিলো না। এটি একটি পরিকল্পিত ঘটনা। দোষীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net