June 19, 2026, 12:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

চুয়াডাঙ্গার ব্যাংক ডাকাতি: মামলা, কোন অগ্রগতি নেই

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার উথলী সোনালী ব্যাংক শাখায় রবিবার দুপুরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। তবে, ডাকাতির ঘটনায় জড়িদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।
রবিবার রাতে বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার সময় টাকা জমা দিতে যাওয়া ওই ব্যাংকের গ্রাহক এনামুল হক এবং আনিছুর রহমানকে পুলিশ জীবননগর থানায় নিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশের খুলনা বিভাগের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি ক্রাইম) নাহিদুল ইসলাম যিনি রবিবারেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন একটি ব্যাংক চালানোর জন্য এ ভবনটি মোটেও উপযুক্ত ছিল না। তিনি ব্যাংক কর্তৃপক্ষের চরম গাফিলতি আছে বলে জানান। তিনি উস্মা প্রকাশ কওর বলেন এখানে কোন সিসি ক্যামেরাও ছিল না। এটা চরম দোষণীয়।
সোনালী ব্যাংকের ফরিদপুর জিএম অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) খোকন চন্দ্র বিশ্বাস জানান সিসি ক্যামেরা কেন এখনও লাগানো হয়নি সেটা খতিয়ে দেখা হচ্ছে।
ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন তিনি এই শাখাতে নুতন এসেছেন। সিসি ক্যামেরার জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি। তিনি জানান ব্যাংকের ভল্টে কোন টাকা ছিল না। তিনি জানান এ ধরনের শাখাতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত রাখার পারমিশন আছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান পুলিশ ইতোমধ্যে আসামিদের ধরতে জোর তৎপরতা চালাচ্ছে। আমরা আশাবাদী দ্রুতই টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।
পুলিশ সুপার জানান ব্যাংকটি ছিল অনেকটা নির্জন এলাকাতে একটি দোতলা বাসার নিচ তলায়। সেখানে যেতে ছোট গলি পেরোতে হয়। এসব তাদের জন্য সমস্যা সৃষ্টি করছে।
উল্লেখ্য রোববার দুপুর ১টার দিকে জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় হেলমেট ও পিপিই পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net