August 24, 2026, 9:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন

মাসচেরানো আর খেলবেন না

দৈনিক কুষ্টিয়া ক্রীড়া ডেস্ক/

হাভিয়ের আলেহান্দ্রো মাসচেরানো। আর্জেন্টিনীয় ফুটবলার যিনি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন। শেষ বেলায় ফিরেছিলেন নিজের দেশ আর্জেন্টিনায় এবং জানুয়ারিতে স্বদেশী ক্লাব এস্তুদিয়ান্তেসের সঙ্গে চুক্তি করেছিলেন। মৌসুম শেষ করার কথা ছিল তার। কিন্তু একেবারে বুট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন হাভিয়ের মাসচেরানো।

মাসচেরানো তার ক্যারিয়ার শুরু করেন আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেত এর হয়ে। ২০০৩–০৪ মৌসুমে ক্লাবের হয়ে প্রথম লীগ শিরোপা জেতেন। তিনি আর্জেন্টিনার হয়ে ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণপদক জেতেন এবং ২০০৪ কোপা আমেরিকায় রানার-আপ হন।

দক্ষিণ আমেরিকা ও ইউরোপজুড়ে বিস্তৃত ১৭ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিলেন মাসচেরানো। ৩৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৩ সালে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের হয়ে। ব্রাজিলে করিন্থিয়ান্সের সঙ্গে এক বছর কাটিয়ে প্রিমিয়ার লিগ খেলতে পাড়ি জমান ইংল্যান্ডে।

ওয়েস্ট হ্যামে অল্প কিছু সময় কাটিয়ে লিভারপুলে ছিলেন তিন বছর। এরপর যোগ দেন বার্সেলোনায়, যেখানে পুরো ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটান মাসচেরানো। পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ জেতেন ন্যু ক্যাম্পের আট বছরের অধ্যায়ে। পরে যোগ দেন হেবেই চায়না ফর্চুনের সঙ্গে।

এ বছর জানুয়ারিতে আর্জেন্টিনায় ফিরে যান। যোগ দেন জাতীয় দলের সাবেক সতীর্থ হাউন সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে, যিনি ক্লাবের সভাপতি। সুপারলিগা দলটির নিয়মিত সদস্য ছিলেন মাসচেরানো। ২০২১ সালের জুন পর্যন্ত তার চুক্তি ছিল। কিন্তু আর না খেলার ঘোষণা দেন।

মাসচেরানো বলেছেন, ‘গত কয়েক মাসে ঘটে যাওয়া কিছু বিষয়ের কারণে আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়েছে বলে মনে করছি। আমি ভেবে দেখেছি এটি শেষ করার এখনই সঠিক সময়।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net