October 8, 2026, 11:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি কুষ্টিয়া জেলা পুলিশের সঙ্গে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় আ.লীগ নেতার জমির বিরোধে আটকে চার লেন, আদালতের স্থিতাবস্থায় কুষ্টিয়ায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান ডিসেম্বরের মধ্যে আরও ৯ কার্গো ফ্লাইটে আসবে জ্বালানি; কমিশনিংয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষাও এগোচ্ছে দৈনিক খবরওয়ালা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইবিতে পরীক্ষার খাতা হারানো/ ‘অসত্য ও বিভ্রান্তিকর’ দাবি অধ্যাপক এমতাজ হোসেনের, ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান বিএনসিসির নাশতার বিল নিয়ে প্রশ্ন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই বছরে বকেয়া প্রায় ৪০ হাজার টাকা কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ভিজিডির চাউল আত্মসাত, কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভিজিডি’র (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাউল আত্মসাতের মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এনামুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, চেয়ারম্যান জামিরুল তার ইউনিয়নের রিফায়েতপুর গ্রামের রুবিনা খাতুনের নামে ভিজিডি কার্ড তৈরী করে ঐ কার্ডের বিপরিতে ২০১৯-২০২০ বছরের বরাদ্দ হওয়া সমুদয় সরকারী চাউল আত্মসাত করে দেন। প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল বরাদ্দ ছিল।
বিষয়টি টের পেয়ে ঐ নারীর ভাই মুন্না হোসেন চলতি মাসের ১৭ তারিখে একই আদালতে চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত ২৪ ঘন্টার মধ্যে দৌলতপুর থানাকে এ বিষয়টি মামলা হিসেবে গ্রহন করার নির্দেশ দেন। থানা ঐ দিনই মামলাটি গ্রহন করে।
এ মামলায় ২৪ নভেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জামিরুল। আদালত জামিন নামুঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net